সকল হামদ )সম্ভ্রমপূর্ণ প্রশংসা( আল্লাহর, যিনি সৃষ্টিকুলের রব। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালাম পেশ করছি।
দাড়ি আল্লাহর একটি মহান ও বড় নি‘আমত। ইসলামের চিহ্ন বলে বিবেচিত। দাড়ি মানেই পুরুষত্ব, এটি পুরুষত্বের পরিচয়, মুসলিমের সৌন্দর্য। দাড়ি কেবল কিছুসংখ্যক চুল রাখা এমনটি নয়। এটি মহান আল্লাহর প্রকাশ্য নিদর্শনসমূহের অন্যতম নিদর্শন। এর দ্বারা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়। আল্লাহ তা‘আলা বলেন,
﴿ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ شَعَٰٓئِرَ ٱللَّهِ فَإِنَّهَا مِن تَقۡوَى ٱلۡقُلُوبِ ٣٢ ﴾ [الحج: ٣٢]
“আর কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এটা তার হৃদয়ের তাকওয়া হতে উদ্ভূত বা আল্লাহ সচেতনতার লক্ষণ।” [সূরা আল-হাজ, আয়াত: ৩২]
শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসায়মীন রহ. বলেন, নবী-রাসূলদের সুন্নাত ও পথ নির্দেশনাই হলো দাড়ি রাখা। সকল নবীর দাড়ি ছিল। কেউই শেভ করে নি, দাড়িতে স্টইল করেন নি। মহান আল্লাহ নবী হারূন আলাইহিস সালামের প্রসঙ্গ বর্ণনা করতে গিয়ে বলেন, যখন হারূন আলাইহিস সালাম তার ভাই মূসা আলাইহিস সালামকে বলেন,
﴿قَالَ يَبۡنَؤُمَّ لَا تَأۡخُذۡ بِلِحۡيَتِي وَلَا بِرَأۡسِيٓۖ إِنِّي خَشِيتُ أَن تَقُولَ فَرَّقۡتَ بَيۡنَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَلَمۡ تَرۡقُبۡ قَوۡلِي ٩٤ ﴾ [طه: ٩٤]
“হারূন বললেন: ‘হে আমার সহোদর! আমার দাড়ি ও চুল ধরবেন না। আমি আশংকা করেছিলাম যে, আপনি বলবেন: তুমি বনী ইসরাঈলদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো ও আমার কথা শোনায় যত্নবান হও নি।” [সূরা ত্বাহা, আয়াত: ৯৪]
তাছাড়াও দাড়ির ব্যাপারে সাহাবায়ে কেরাম এবং সালাফে সালেহীন তথা আমাদের নেককার উত্তরসূরীরাও আমাদেরকে সঠিক পথ নির্দেশনা দিয়ে গেছেন। তাদের কেউই দাড়ি শেভ করতেন না।
সাহাবী কাইস ইবন সা‘দ রাদিয়াল্লাহু আনহুর দাড়ি উঠে নি। তার কাওম আনসাররা বলতো: “বীরত্ব ও সাহসিকতায় কতইনা সেরা মানুষ হলেন আমাদের নেতা কাইস ইবন সা‘দ; কিন্তু কষ্টের বিষয় হলো, তার কোনো দাড়ি নেই। দিরহাম দিয়ে যদি দাড়ি কেনা যেতো, তাহলে আমরা তার জন্য দাড়ি কিনতাম!!”
তদ্রূপ তাবে‘ঈ আহনাফ ইবন কায়েসেরও কোনো দাড়ি ছিল না, তিনিও তার গোত্রের নেতা ছিলেন। তার গোত্রের লোকেরা বলতেন: দাড়ি কিনতে ২০ হাজার দিরহাম লাগলেও, তা দিয়ে তার জন্য দাড়ি কিনতাম।” এটা এ জন্য যে, দাড়ি তাদের নিকট সৌন্দয্য ও পুরুষত্ব এবং পরিপূর্ণ ব্যক্তিত্বের প্রতীক ছিল। তাদের গর্দান চলে যাক কোনো সমস্যা নেই, কিন্তু দাড়ি যেন চলে না যায়, এ ব্যাপারে তারা আপোস করতেন না। আল্লাহ তা‘আলাই বেশি জানেন যে, পুরুষের জন্য কোনটি বেশি উপযোগী? তিনি পুরুষের জন্য দাড়ি চয়েস করেছেন, তাই এর দ্বারা তাকে সজ্জিত করেছেন। আল্লাহ যা চয়েস করেছেন, কোনো জ্ঞানী ব্যক্তি কি সেটাকে অপছন্দ করতে পারে? কখনই না। আল্লাহ বেশি জানেন, নাকি বান্দা বেশি জানেন? কারণ, মানুষের জ্ঞানের পরিধি সীমাবদ্ধ। আল্লাহ তা‘আলা তাই বলেন,
﴿ ءَأَنتُمۡ أَعۡلَمُ أَمِ ٱللَّهُۗ﴾ [البقرة: ١٤٠]
“তোমরা কি বেশি জান, না আল্লাহ?” [সূরা আল-বাকারা, আয়াত: ১৪০]
মহান আল্লাহ চাইলে পুরুষদেরকে সৃষ্টি করতে পারতেন দাড়ি ব্যতীত। কিন্তু তিনি দাড়ি দিয়ে পুরুষকে নারী থেকে স্বতন্ত্র (আলাদা) করে দিয়েছেন।
সম্মানিত ভাই, আপনি লক্ষ্য করুন, দাড়ি শেভ করে কি লাভ? এতে কি আপনার সাওয়াব হচ্ছে, না গোনাহ হচ্ছে? কেন আপনি মূল্যবান সময় ও অর্থ নষ্ট করছেন দাড়ি শেভের মত গোনাহের কাজে? দাড়ি কি আপনার নিকট একটি বোঝা? যদি বোঝা না হবে, তাহলে আপনি কেন শেভ করছেন? কেটে ছেটে খুব ছোট ছোট করে রাখছেন? দুনিয়ার বিনিময়ে আখেরাতকে বিক্রয় করা কি সঠিক কাজ?
চাকুরিজীবি অনেকের যুক্তি হলো: চাকুরী ঠিক রাখতে দাড়ি রাখি না। আপনি দৃঢ় বিশ্বাস রাখুন যে, আপনার রিয্কের মালিক একমাত্র মহান আল্লাহ, অন্য কেউ নয়। আবার কেউ বলেন, স্ত্রীর অনুমতি নাই, সে অসন্তুষ্ট হবে তাই দাড়ি শেভ করি। আপনার স্ত্রী অথবা যার অধীনে চাকুরী করছেন সে কি মহান আল্লাহ ও রাসূলের চাইতে আপনার নিকট বেশি প্রিয়?? কার সন্তুষ্টি, কার আনুগত্য করা আপনার বেশি দরকার? একবার চিন্তা করুন। আর হে প্রতিষ্ঠানের মালিক! আপনি আল্লাহকে ভয় করুন। আল্লাহই আপনাকে প্রতিষ্ঠানের মালিক বানিয়েছেন। তার অনুগ্রহের কথা স্মরণ করে মানুষকে হারাম কাজে বাধ্য করবেন না। আর হে মুসলিম বোন! আল্লাহর শক্তির কথা ভুলে যাবেন না। সর্বদা মনে রাখুন যে, মহান আল্লাহ ও প্রিয় রাসূলের আনুগত্য করার প্রতিজ্ঞা করেই আমরা ইসলামে প্রবেশ করেছি। অতএব, আপনাদের নিকট মহান আল্লাহ তা‘আলা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দুনিয়ার সব চাইতে প্রিয় হয়। এ ব্যাপারে সূরা আত-তাওবায় আল্লাহ তা‘আলা বলেন,
﴿قُلۡ إِن كَانَ ءَابَآؤُكُمۡ وَأَبۡنَآؤُكُمۡ وَإِخۡوَٰنُكُمۡ وَأَزۡوَٰجُكُمۡ وَعَشِيرَتُكُمۡ وَأَمۡوَٰلٌ ٱقۡتَرَفۡتُمُوهَا وَتِجَٰرَةٞ تَخۡشَوۡنَ كَسَادَهَا وَمَسَٰكِنُ تَرۡضَوۡنَهَآ أَحَبَّ إِلَيۡكُم مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦ وَجِهَادٖ فِي سَبِيلِهِۦ فَتَرَبَّصُواْ حَتَّىٰ يَأۡتِيَ ٱللَّهُ بِأَمۡرِهِۦۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ ٢٤﴾ [التوبة: ٢٤]
“(হে নবী, আপনি তাদেরকে) বলুন, তোমাদের নিকট যদি আল্লাহ, তাঁর রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি প্রিয় হয় তোমাদের বাবারা, তোমাদের সন্তানরা, তোমাদের ভাইয়েরা, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আপনগোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা-বাণিজ্য যাতে মন্দা পড়ার ভয় কর এবং তোমাদের বাসস্থান যা তোমরা ভালোবাস, তবে অপেক্ষা কর আল্লাহর (আযাবের) বিধান (ও করুণ পরিণতি) আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়াত দেন না।” [সূরা আত-তাওবাহ, আয়াত: ২৪]
আল্লাহকে ভয় করে ইসলামের বিধান মেনে চলুন। রূহ চলে গেলে মহান আল্লাহ ব্যতীত কেউই আপনার কোনো উপকারে আসবে না, তিনি চাইলে আপনাকে অফুরন্ত সাওয়াব দিয়ে জান্নাতের অধিবাসী করে দিতে পারেন, আর এ জন্য দরকার তাঁর আনুগত্য ও আর তিনিই নির্দেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে। মহান রব বলেছেন:
﴿مَّن يُطِعِ ٱلرَّسُولَ فَقَدۡ أَطَاعَ ٱللَّهَۖ وَمَن تَوَلَّىٰ فَمَآ أَرۡسَلۡنَٰكَ عَلَيۡهِمۡ حَفِيظٗا ٨٠ ﴾ [النساء: ٨٠]
“যে রাসূলের আনগত্য করলো, সে আল্লাহরই আনগত্য করলো। আর যারা মুখ ফিরিয়ে নেয় আমরা আপনাকে তাদের ওপর রক্ষক নিযুক্ত করি নি”। [সূরা আন-নিসা, আয়াত: ৮০]
আর যে তিনটি ‘আমলের সাওয়াব মৃত ব্যক্তি পাবে, সেটাও আল্লাহর ইচ্ছামাফিক, যদি তিনি আমাদের যে কোনো নাফরমানী (অবাধ্যতা)। যেমন, দাড়ি শেভ করা অথবা নবীর প্রদর্শিত পদ্ধতিতে দাড়ি না রাখার কারণে নারায বা অসন্তুষ্ট হয়ে সাওয়াব পৌছানো বন্ধ করে দেন অথবা কবরে বা হাশরে কঠিন সাওয়াল-জওয়াব এবং হিসাব নেন, অথবা আমাদেরকে তাঁর রহমত বর্ষণ না করেন; যেহেতু শুধুমাত্র ‘আমল এককভাবে আমাদেরকে কখনোই জান্নাতে নিয়ে যেতে পারবে না, তখন আমাদের অবস্থা কী হবে? সহীহ বুখারী ও মুসলিমসহ অন্যান্য হাদীসের কিতাবে রয়েছে: বিখ্যাত সাহাবী আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
«لَنْ يُدْخِلَ أَحَدًا عَمَلُهُ الجَنَّةَ» قَالُوا: وَلاَ أَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: " لاَ، وَلاَ أَنَا، إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِفَضْلٍ وَرَحْمَةٍ، فَسَدِّدُوا وَقَارِبُوا، وَلاَ يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ المَوْتَ: إِمَّا مُحْسِنًا فَلَعَلَّهُ أَنْ يَزْدَادَ خَيْرًا، وَإِمَّا مُسِيئًا فَلَعَلَّهُ أَنْ يَسْتَعْتِبَ»
“তোমাদের কোনো ব্যক্তিকে তার নেক ‘আমাল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। লোকজন প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল! আপনাকেও নয়? তিনি বললেন, আমাকেও নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তাঁর করুণা ও দয়া দিয়ে আবৃত না করেন। কাজেই মধ্যমপন্থা গ্রহণ কর এবং নৈকট্য লাভের চেষ্টা চালিয়ে যাও। আর তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে। কেননা, সে ভালো লোক হলে বয়স দ্বারা তার নেক ‘আমাল বৃদ্ধি হতে পারে। আর খারাপ লোক হলে সে তাওবাহ করার সুযোগ পাবে”।[1]
তাঁর রহমত লাভ ব্যতীত আমরা কেউ কখনোই জান্নাতে যেতে পারবো না। যত বড় ক্ষমতাধর ব্যক্তিই হউক না কেন? মৃত্যুর পর বান্দা একমাত্র মহান রব ও একমাত্র মা‘বুদ আল্লাহকেই সাহায্যকারী পাবেন, সবাই চলে যাবে, আপনাকে কবরে আল্লাহর হিফাযতে ও রক্ষণাবেক্ষণে রেখে। আর নিয়ম মাফিক সবাই চাইবে মৃত্যুর পর দ্রুত দাফন করে রেখে যেতে। আল্লাহর ইচ্ছা না হলে সেদিন হতে আপনার মা-বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, ভাই-বোন কেউই আপনার কোনো উপকারে আসবে না।
তাই প্রকৃত ও সত্যিকার ঈমানদার হতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে এবং দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ»
“কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ আমি তার নিকট তার পিতা-মাতা, সন্তান-সন্ততি ধন-সম্পদ ও অন্যসকল লোকদের চাইতে প্রিয় না হব”।[2]
নবীকে ভালোবাসা মানেই তার অনুসরণ করা অর্থাৎ যে কাজগুলো তিনি বেশি গুরুত্ব দিয়ে করেছেন এবং করতে বলেছেন সেগুলো সবার আগে আমল করা।
এবার আমরা জানবো: পরিবারের কর্তা কে? পুরুষ নাকি নারী?
পরিবারের কর্তা কে? আপনার স্ত্রী না আপনি? মহান আল্লাহ তা‘আলা বলেছেন: “পুরুষরা নারীদের কর্তা” (সূরা আন-নিসা: ৩৪), নারীরা পুরুষের কর্তা নয়। ইসলাম ক্ষমতা দিয়েছে পুরুষের হাতে, পুরুষ তা ধরে রেখে প্রয়োগ না করতে পারলে সেজন্য পুরুষই দায়ী, নারী দায়ী নয়। আপনার স্ত্রীকে দীন ইসলাম সম্পর্কে জানানো, মানানো, সিরাতুল মুস্তাকিমে চলতে নসীহত করা, সহযোগিতা করা আপনারই দায়িত্ব, স্ত্রীর বাবা মা অথবা আপনার বাবা মায়ের দায়িত্ব এখন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ المَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا».
“আল্লাহ ব্যতীত যদি অন্য কাউকে আমি সাজদাহ করার নির্দেশ দিতাম, তাহলে স্ত্রীকে তার স্বামীকে সাজদাহ করার অনুমতি দিতাম”।[3]
বয়স দাড়িতে নয়। দাড়ি রাখলেই মজাক করা বা বয়স্ক বলা অথবা দাড়ি বা দাড়িওয়ালা কাউকে প্রকাশ্য বা অপ্রকাশ্য অবজ্ঞা বা হেয় করা কুফুরী। আসলে দাড়ি না রাখতে পারার সমস্যাটা আমাদের নিজেদেরই সৃষ্ট। কেন আমরা বিয়ের পরবর্তী জীবনে আর দাড়ি রাখতে পারছি না?
জিজ্ঞাসা করলে বলে, আমি বিবাহিত, তাহলে দাড়ি রাখছেন না কেন? আরেকটা বিয়ে করবেন?
বলল: না।
তাহলে? এখনও শেভ করেন কেন? আর কি চাই?
জবাব নাই।
আমরা এর কারণ অনুসন্ধান করেছি মানুষ হতে:
প্রথমত: বিয়ের আগে দাড়ি না রাখলে পরে আর রাখা অনেকের ক্ষেত্রেই সহজে তা সম্ভব হয় না। কারণ, যে মেয়ের মধ্যে আল্লাহর ভয় নেই, সে মেয়ের পছন্দ হলো: দাড়ি শেভ করা বা দাড়ির ষ্টাইল করা পুরুষ। আবার অনেক ফাসেক বাবা-মায়েরাও যে ছেলে দাড়ি রাখেনা তাকে পছন্দ করে তাদের মেয়ের জন্য। এখন স্ত্রীর ও তার পরিবারের পছন্দের বিরুদ্ধে গিয়ে পুরুষটি আর দাড়ি রাখতে পারছে না, কারণ সে জানে যে, তার স্ত্রী ও পরিবারটি কেমন? এভাবেই সে সর্বদা গোনাহ করছে। যদি ছেলেটি যুবক বয়স থেকেই দাড়ি রাখতো, তাহলে তার জন্য দাড়ি পছন্দ করে এমন পাত্রী ও পরিবার এগিয়ে আসতো। মনে রাখুন, আপনি যেমন দীনদার, ভালো স্ত্রী চান, আপনাকেও তারা দীনদার, আল্লাহকে ভয় করে, দাড়িওয়ালা ও ভালো দেখতে চায়।
ঠিক তেমনি ফাসেক কোম্পানী বা প্রতিষ্ঠান বা মালিক কোনো দাড়িওয়ালা পুরুষ বা বোরকাধারী দীনদার মেয়েকে চাকুরীতে নিয়োগ দিতে চায়না বলে অভিযোগ রয়েছে, যদি আমরা সবাই দাড়ি রাখতাম আর সব নারীরা বোরকা পরতো, তাহলে ঐ ফাসেক কোম্পানী বা নাফরমান বেটা চাকুরীর জন্য নাফরমান দাড়িহীন ব্যক্তি বা অর্ধউলঙ্গ নারী পেত কোথায়? বিয়ের বেলায় মেয়ের চয়েসও হতো দাড়িওয়ালা। চয়েস না করে যায় কই? যদি দাড়িবিহীন পুরুষ পাওয়া না যায়। আর মানুষের শেভ করা নারীতুল্য তুলতুলে, ছাঁচা-ছোলা চেহারাটাই শুধু নয়, ভিতরটার খবর নেওয়া ও দেখা জরুরি। কয়দিন পর যৌতুক দাবী করে বসে কি না? বিড়ি, সিগারেট বা নেশা জাতীয় কিছু গ্রহণ করে কিনা? তবে দাড়িওয়ালা সবাই ভালো একথাও নিশ্চিত করে বলা যায় না, যদি আল্লাহ সঠিক পথে না রাখেন। তাই, হিদায়াতের ওপর সুপ্রতিষ্ঠিত থাকার জন্য আল্লাহর তাওফীক সর্বদা চাইতে হবে তবে, যে মানুষ যেমন, তার চয়েসও তেমন হয়ে থাকে। সেটাও ঠিক। আল্লাহ তা‘আলা বলেন,
﴿ٱلۡخَبِيثَٰتُ لِلۡخَبِيثِينَ وَٱلۡخَبِيثُونَ لِلۡخَبِيثَٰتِۖ وَٱلطَّيِّبَٰتُ لِلطَّيِّبِينَ وَٱلطَّيِّبُونَ لِلطَّيِّبَٰتِۚ ﴾ [النور: ٢٦]
“দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য, দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য, সচ্চরিত্রা নারী সচ্চরিত্রা পুরুষের জন্য এবং সচ্চরিত্রা পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য।” [সূরা আন-নূর, আয়াত: ২৬]
সমাজে ফাসেক থাকবেই। আমাদের কুরআন-সূন্নাহর দাওয়াতী কাজে গাফলতির কারণে। তার কারণ হলো: আমরা বসে থাকলেও, শয়তান তো বসে নেই। সে তার শয়তানী দাওয়াত চালাচ্ছেই, আল-কুরআনে রয়েছে:
﴿وَلَأُضِلَّنَّهُمۡ ﴾ [النساء: ١١٩]
“(শয়তান বলল) আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব।” [সূরা নিসা, আয়াত: ১১৯]
আমরা আশা করি যে, দীনের দাওয়াতের মাধ্যমে আমাদের এ সমস্যার সমাধান আসবে ইনশাআল্লাহ। সব কিছু আল্লাহই বেশি ভালো জানেন।
অনেকে মাথায় সবসময় টুপি রাখে, নফল ইবাদতও করেন; কিন্তু মুখে দাড়ি নাই। এটা সঠিক পদ্ধতি নয়। দাড়ি শেভ করা কবিরা গোনাহ। যদি সাগীরা গোনাহও বলা হয়, তাহলে বারবার সাগীরা গোনাহ করলে তা কবীরা গুনাহতে রুপান্তরিত হয়ে যায়।
ইমাম বাগাবী রহ. বলেন, বলা হয়ে থাকে যে, পুরুষ চেনার মাধ্যম হলো দাড়ি, আর নারী চেনার মাধ্যম হলো মাথার ঝুটি। (মাথার সামনের দিকে চুল থাকলে বুঝতে হবে সে একজন নারী)”
শাইখ ইবন বায রহ. বলেন, দাড়ি আল্লাহর পক্ষ হতে পুরুষের জন্য এক সম্মানজনক বস্তু। এটা নারী ও পুরুষের মধ্যে পার্থক্যকারী। কাফের ও মুসলিমের মধ্যে পার্থক্যকারী, এটি চেহারার নূর। দাড়ি হলো গাল ও তার দুপাশের চুল ও নীম দাড়ি। এসবও কাটা, ছাটা বা শেভ করা কোনোক্রমেই জায়েয নেই ।
দাড়িবিহীন তাকওয়ার কাহিনী
মক্কাতুল মুকার্রামায় এক কুরাইশী ব্যক্তির সাথে কথা হলো: সে দাড়ি শেভ করে, চাকুরী করে এক প্রতিষ্ঠানে, আমিও কিছুদিন তার সাথে চাকুরী করেছি ছাত্র হিসেবে পার্ট-টাইম। আমি তাকে বললাম: আপনি দাড়ি রাখেন না কেন? সে বলল: আমার ক্বলব (অন্তর) ঠিক আছে, আমার অন্তরে তাকওয়া আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«التَّقْوَى هَاهُنَا وَيُشِيرُ إِلَى صَدْرِهِ ثَلَاثَ مَرَّاتٍ».
“তাকওয়া ‘এখানে’ একথা বলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বুকের দিকে তিনবার ইঙ্গিত করলেন।”[4] কুরাইশী লোকটিও তার বুকের দিকে ইশারা করে বলল: তাকওয়ার জায়গা হলো: অন্তর (ক্বলব), দাড়ি নয়। অনেকে দাড়ি রাখে কিন্তু তাদের অন্তরে তাকওয়া নেই, (প্রসঙ্গতঃ বলি: আমাদের দেশের মানুষরা বলে, আমার অন্তর ঠিক আছে, সালাত, সাওম, ইবাদত, দাড়ি এগুলো না থাকলেও চলবে, আবার কেউ কেউ নিজেকে তুষ্ট রাখেন এভাবে: আমার অন্যান্য ‘ইবাদত তো ঠিক আছে, এটাই তাকওয়া, দাড়ি না থাকলেও চলবে।’ আল্লাহ মাফ করুন আমাদেরকে, এসব কথা শয়তানের প্রবেশপথ। এ জাতীয় মনগড়া কথা হতে সাবধান।)
তখন আমি বললাম: অন্তরে তাকওয়া থাকলে, তার লক্ষণ হিসেবে মুখে দাড়ি থাকতো। কারণ, আল্লাহ তা‘আলা বলেছেন:
﴿ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ شَعَٰٓئِرَ ٱللَّهِ فَإِنَّهَا مِن تَقۡوَى ٱلۡقُلُوبِ ٣٢﴾ [الحج: ٣٢]
“আর কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এটা তার হৃদয়ের তাকওয়া হতে উদ্ভূত বা আল্লাহ সচেতনতার লক্ষণ।” [সূরা আল-হাজ, আয়াত: ৩২]
আর দাড়ি হলো ‘আল্লাহর নিদর্শন’। অধিকাংশ মুসলিম দাড়ি রাখে ‘আল্লাহর নিদর্শন’কে সম্মান করেই। একথার আর কোনো জবাব দিতে পারে নি ঐ কুরাইশী ব্যক্তিটি।
কিন্তু মুসলিম সমাজে আল্লাহর অবাধ্য মুসলিমের কথা ভিন্ন। তারা ষ্টাইল করে দাড়ি রাখে, আবার কখনো রাখে, কখনো পরিস্কার করে শেভ করে, মন যা চায়, তা করে। সেটা দেখলেই চেনা যায়।
বর্তমানে দাড়ি নিয়ে খেল-তামাসা চলছে। কেউ কেউ এটাকে কেটে ছেটে থুতনির উপর নিয়ে রেখেছে, কেউ কেউ দাড়িকে হালকা সরল কালো রেখা, আবার কেউ বক্র রেখার মতো এঁকেছে। কেউ কেউ দাড়ি মোচ এক করে ফ্রেন্চ কার্টিন করে বৃত্ত অংকন করে রেখেছে, আবার কেউ দাড়ি মুণ্ডন করে হিটলার ষ্টাইলে মোচ রেখেছে শুধু নাকের ছিদ্র বরাবর নীচের জায়গাটুকু। আবার কেউ মোচ লম্বা করে রেখেছে বিখ্যাত হওয়ার বিশেষ চিহ্নস্বরূপ। আসলে এরা যেন নিজেকে ভাঁড়ের (jester) বা comedian এর মতো উপস্থাপন করতেই বেশি ভালোবাসে। তাদেরকে দেখলে ‘কে কত হাসতে পার’ কথাটি মনে পড়ে যায়। আবার দুঃচিন্তাও হয় তাদেরকে দেখলে। কেননা শরী‘আত নিয়ে তো তাদের এমনটি করার কথা নয়, তবুও করছে।
আবার অনেক যুবক কোনো খেলোয়াড় বা নায়কের নতুন ধরনের চুল বা দাড়ির কাটে উদ্বুদ্ধ হয়ে নিজের চেহারাতেও সেরকম করার অযথা চেষ্টা চালায়। আবার কেউ কেউ ষ্টাইল করে কেটে-ছেটে খুব ছোট ছোট করে গালের সাথে মিলিয়ে রেখেছে। অনেকে ক‘দিন রাখে আবার ক‘দিন শেষ করে দেয়। এসব দাড়ি যে উদ্দেশ্যে রাখা হয়েছে, সেটাই হবে, সাওয়াব কখনও হবে না। (লা হাওলা ওয়ালা কুউয়্যাতা ইল্লাবিল্লা....) ।
শাইখ ইবন বায রহ. বলেন, কোনো পুরুষ যেন নিজেকে তার বোন, মেয়ে বা চাচী, খালা, মায়ের মত আকৃতি ধারণ না করে। তাছাড়া নিজেকে যেন বিজাতি কাফের, বেদ্বীনের মতো করে না ফেলে; বরং মুসলিম পুরুষ তার স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য বজায় রাখবে এবং ঘন করে দাড়ি রাখবে, যাতে তাকে পুরুষ মনে হয়। কাফের, মজুসী বা অগ্নি উপাসকের সাথে যেন নিজেকে এক করে না ফেলে। তারা লম্বা করে মোচ রাখে। অতএব, মোচকে কাটতে হবে এবং যত ছোট করে রাখা যায় তত ছোট করবে, আর দাড়ি রাখবে এবং একে লম্বা হতে দিবে। এটাই শরীয়তের বিধান আর এটাই ওয়াজিব। (প্রশ্নোত্তর পর্ব: আল-জামেউল কাবীর, রিয়াদ)।
দাড়ি রাখা ওয়াজিব, শেভ করা হারাম। এ সংক্রান্ত শরী‘আতের দলীল নিচে বর্ণনা করা হলো,
১- দাড়ি শেভ করলে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা হয়, যা করতে তিনি নিষেধ করেছেন। মহান রব আল্লাহ তা‘আলাকে মানবের সেরা শত্রু দুষ্ট ইবলিশ শয়তান বললো:
﴿وَلَأٓمُرَنَّهُمۡ فَلَيُغَيِّرُنَّ خَلۡقَ ٱللَّهِۚ﴾ [النساء: ١١٩]
“(শয়তান বলল) আর অবশ্যই আমি তাদেরকে নির্দেশ দেব, ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে।” [সূরা আন-নিসা, আয়াত: ১১৯]
‘আল্লাহর সৃষ্টি বিকৃত করা’ দ্বারা বুঝায়: যে সব নারী শরীরে উল্কি আঁকে ও ভ্রু কাটে এবং দাঁত কাটে সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে।” আল্লাহ তা‘আলা এটি নিষেধ করেছেন।[5] এ ছাড়া ‘আলেমদের মতে, দাড়ি শেভ করা অথবা কাটছাট করে ষ্টাইল করে রাখাও আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার মতো কাজ, যা হারাম।
২- সহীহ বুখারী ও মুসলিমে রয়েছে, ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«خَالِفُوا المُشْرِكِينَ: وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ ».
তাছাড়া অন্য বর্ণনায় এসেছে,
«كان النبي صلى الله عليه وسلم كثير شعر اللحية رواه مسلم عن جابر ، وفي رواية كثيف اللحية»
জাবের রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি অধিক ও ঘন ছিল”।[7]
৩- সহীহ মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«جُزُّوا الشَّوَارِبَ، وَأَرْخُوا اللِّحَى , خَالِفُوا الْمَجُوسَ».
৪- সহীহ বুখারীর এক বর্ণনায় রয়েছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«انْهَكُوا الشَّوَارِبَ، وَأَعْفُوا اللِّحَى»
৫- বুখারীর অন্য এক বর্ণনায় আছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«وفروا اللحى «
“দাড়ি বাড়াও (লম্বা-ঘন কর)”।[10]
৬- সাহীহ বুখারীতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন:
«إِنَّ اليَهُودَ، وَالنَّصَارَى لاَ يَصْبُغُونَ، فَخَالِفُوهُمْ».
“ইয়াহূদী ও নাসারাগণ তাদের চুল বা দাড়ি সাদা হয়ে গেলে সেগুলোকে সাদা রেখে দেয়, তোমরা তাদের বিরোধিতা কর, তোমরা বার্ধক্যকে (কালো ব্যতীত) যে কোনো রং দিয়ে ঢেকে দাও”।[11]
৭- তিরমিযীতে রয়েছে, ‘আমর ইবন শুয়াইব তার বাবা থেকে, আর তার বাবা তার দাদা হতে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«لَيْسَ مِنَّا مَنْ [ص:57] تَشَبَّهَ بِغَيْرِنَا، لَا تَشَبَّهُوا بِاليَهُودِ وَلَا بِالنَّصَارَى....
“যে অন্য সম্প্রদায়ের সাথে সাদৃশ্য বা মিল রেখে চলে, সে আমাদের দলভুক্ত নয়, তোমরা ইয়াহূদী ও নাসারাদের সাথে সাদৃশ্য রেখো না।” (চাল-চলন, বেশ-ভূষায় তাদের অনুকরণ করো না)।[12]
আর দাড়ি মুণ্ডানো বা ছাটা উভয়টিই গোনাহের কাজ। আর এটি মজুসী বা অগ্নি পূজাকারীদের কাজ, আর নবী আমাদেরকে বিজাতি, অমুসলিমদের অনুকরণ করতে নিষেধ করেছেন।
৮- অন্য হাদীসে রয়েছে, আবদুল্লাহ ইবন উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ».
৯- যারা অমুসলিমদের বেশভূষা বা চাল-চলন, চুল বা দাড়ির কাট-ছাট পছন্দ করে, তারা এটা বিজাতীদেরকে ভালোবেসেই করে, যদি এমনটি হয়, তাহলে তারা নিশ্চয় তাদের অন্তর্ভুক্ত হবে। এ ব্যাপারে আল্লাহ তা‘আলা আল-কুরআনে সুস্পষ্টভাবে ঈমানদেরকে সাবধান করে দিয়েছেন। আল্লাহ তা‘আলা বলেন
﴿وَمَن يَتَوَلَّهُم مِّنكُمۡ فَإِنَّهُۥ مِنۡهُمۡ﴾ [المائدة: ٥١]
“তোমাদের কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলে, সে নিশ্চয় তাদেরই একজন”। [সূরা আল-মায়েদা, আয়াত: ৫১]
সম্মানিত ভাই! আপনি লক্ষ্য করুন যে, যে জিনিস বিজাতির প্রতীক, যা দেখলে তাদেরকে বিজাতি বলে সহজে চিহ্নিত করা যায়, কেবল সেই জিনিসেই সাদৃশ্য অবলম্বন নিষেধ।
বিজাতির অনুকরণ ও সাদৃশ্য অবলম্বনকে তিন শ্রেণিতে ভাগ করা যায়:
প্রথমতঃ ইবাদতে বা দীনী বিষয়ে।
দ্বিতীয়তঃ আচার আচরণে।
তৃতীয়তঃ পার্থিব আবিষ্কার ও শিল্প বিষয়ে।
(কিতাবুস সুনান ওয়াল আসার আনিত তাশাব্বুহ বিল কুফফার, সুহাইল হাসান, পৃ. ৫৮-৫৯)
‘ইবাদতে বিজাতির অনুকরণ করা কোনো ক্রমেই বৈধ নয়। কারণ তাতে অনেক সময় মুসলিম ইসলাম থেকে খারিজও হয়ে যেতে পারে। আচার আচরণ ও লেবাস পোশাকেও বিজাতির অনুকরণ বৈধ নয়। কারণ তাতে তাদের প্রতি মুগ্ধতা ও আন্তরিক আকর্ষণ প্রকাশ পায়।
আর আবিষ্কার ও শিল্প ক্ষেত্রে তাদের অনুকরণ করে পার্থিব উন্নয়ন সাধন করাতে কোনো দোষ নেই। এ অনুকরণ নিষিদ্ধ অনুকরণের পর্যায়ভুক্ত নয়। কারণ, শরী‘আত এটাকে নিষিদ্ধ করে নি, আর হালাল হারাম দেখতে হবে শরীয়তের চশমা দিয়ে, নিজের ব্যক্তিগত চশমা দিয়ে নয়।
১০- সাহাবী আব্দুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন,
«مَنْ بَنَى بِأَرْضِ الْمُشْرِكِينَ وَصَنَعَ نَيْرُوزَهُمْ وَمِهْرَجَانَهمْ وَتَشَبَّهَ بِهِمْ حَتَّى يَمُوت حُشِرَ مَعَهُمْ يَوْم الْقِيَامَة»
“যে ব্যক্তি মুশরিকদের দেশে বাড়ি তৈরি করল, তাদের নব বছরের উৎসব ও তাদের অন্যান্য উৎসব-দিবস পালন করল এবং তাদের সাথে সামঞ্জস্য বা মিল রেখে চললো তাদের ধর্মীয় অনুষ্ঠানসমূহে অংশ নিল, আর এ অবস্থায় সে মারা গেল, তবে তার হাশর-নশর তাদের সাথেই হবে”।[14]
কাফেরদের উৎসব পালন নাজায়েয হওয়ার কারণ বাহ্যিক ধরন-ধারণে সাদৃশ্যগ্রহণ ও আন্তর বিশ্বাস এই দুয়ের মাঝে গভীর সম্পর্ক রয়েছে, এ বিষয়ে শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ. বলেন, “সিরাতুল মুসতাকীম হৃদয়ে অবস্থিত, এটি: [এক]. আন্তরিক বিষয়; যেমন আকিদা-বিশ্বাস, ইচ্ছাশক্তি ইত্যাদি এবং [দুই] বাহ্যিক বিষয়; যেমন কথা-কাজ, হতে পারে তা ‘ইবাদত, হতে পারে তা খাবার, পোশাক, বিবাহ-শাদি, বাড়ি-ঘর, সম্মিলন ও বিচ্ছেদ, সফর-আরোহণ ইত্যাদি সংক্রান্ত। এইসব আন্তরিক ও বাহ্যিক বিষয়ের মাঝে সম্পর্ক রয়েছে। কেননা হৃদয়জগতে যে অনুভূতি আন্দোলিত হয়, তা বাইরের জগতে অবশ্যই বিভিন্নভাবে রূপায়িত হবে। আবার বাহ্যিক কাজকর্মও হৃদয়ের অনুভূতিকে জাগ্রত করে থাকে।
আল্লাহ তা‘আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হিকমতসহ, যা হলো তাঁর সুন্নত ও আদর্শ এবং তিনি তাঁর জন্য বিধিবদ্ধ করেছেন সুনির্দিষ্ট পথ ও পদ্ধতি। এই হিকমতের একটি হলো এই যে, তিনি রাসূলের জন্য এমন কথা ও কাজ বিধিবদ্ধ করেছেন, যা অভিশপ্তদের পথ থেকে সম্পূর্ণ আলাদা। অতঃপর তিনি বাহ্যিক বেশভূষায় তাদের উল্টো করতে বলেছেন, যদিও অনেকের কাছে বাহ্যত এতে কোনো প্রকার বিচ্যুতি বলে মনে হয় না। এর কয়েকটি কারণ রয়েছে:
তন্মধ্যে একটি হলো, বাহ্যিক বেশ ভূষায় সাদৃশ্য গ্রহণ, যে সাদৃশ্য গ্রহণ করল এবং যার সাদৃশ্য গ্রহণ করা হলো এদুজনের মাঝে ধরন-ধারণে এমন একটা সম্পর্ক কায়েম করে দেয়, যা আমল-আখলাকে একই রকম হওয়া পর্যন্ত নিয়ে যায়। এ বিষয়টি সহজেই অনুমেয়; ‘যে ব্যক্তি ‘আলেমদের পোশাক গ্রহণ করে সে নিজেকে ‘আলেমদের সাথে সম্পৃক্ত বলে অনুভব করতে থাকে। আর যে ব্যক্তি সৈনিকদের পোশাক পরে তার হৃদয়ে সৈনিকসংলগ্ন ভাব জন্মে। তার মেজাজও সৈনিকতুল্য হয়ে যায়। যদি না এ পথে কোনো বাধা থাকে।’
ইবন তাইমিয়াহ রহ. আরো বলেন, অমুসলিমদের সাথে এ সাদৃশ্য অবলম্বনে নিষেধাজ্ঞার হিকমতের মধ্যে আরেকটি হলো, বাহ্যিক ক্ষেত্রে উল্টো করা ভিন্নতা ও বিচ্ছেদ সৃষ্টির কারণ হয়, যা আল্লাহ নারাজ হওয়ার পথ এবং গোমরাহীর কারণ থেকে মানুষকে দূরে রাখে এবং হিদায়াতপ্রাপ্ত ও আল্লাহর সন্তুষ্টিপ্রাপ্তদের প্রতি আগ্র্র্রহী করে। আর এর দ্বারা মুমিন ও আল্লাহর শত্রুদের মাঝে সম্পর্কচ্ছেদের যে বিধান আল্লাহ তা‘আলা রেখেছেন তা বাস্তবায়িত হয়। আর হৃদয় যত বেশি জাগ্রত ও জীবিত থাকবে, প্রকৃত ইসলাম সম্পর্কে যত বেশি জ্ঞানের অধিকারী হবে (এখানে প্রকৃত ইসলাম বলতে বোঝাচ্ছি সাধারণভাবে মুসলিমতুল্য প্রকাশ্য বেশভূষা বা অপ্রকাশ্য বিশ্বাস পালনের কথা বলছি না), ততোই প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে ইয়াহূদী নাসারাদের থেকে আলাদা থাকার অনুভূতির পূর্ণতা পাবে। আর তাদের আচার-অভ্যাস, যা অনেক মুসলিমের মধ্যেই পাওয়া যায়, তা থেকে দুরে থাকার মানসিকতা তৈরি হবে।
অমুসলিমদের সাথে সাদৃশ্য না করার হিকমতের মধ্যে আরেকটি হলো, প্রকাশ্য বেশভূষায় সাদৃশ্যগ্রহণ বাহ্যিক মেলামেশা ও সংমিশ্রণ-সম্মিলন সৃষ্টি আবশ্যক করে। হিদায়াতপ্রাপ্ত মুমিন এবং অভিশপ্তদের মাঝে ভিন্নতা ও বৈশিষ্ট্যের দেয়াল উঠে যায়। ইত্যাদি আরও অন্যান্য হিকমতও তাতে রয়েছে।
ধর্মীয় বিষয়ে নয় বরং সাধারণ বৈধ ক্ষেত্রে তাদের সাদৃশ্যগ্রহণের বিষয়টি যদি এরূপ ভয়ঙ্কর হয়, তাহলে যেসব বিষয় বিজাতীদের কাফের হওয়ার কারণ, সেসব বিষয়ের ক্ষেত্রে তাদের অনুকরণের পাপ-অপরাধ তাদের পাপের মাত্রানুযায়ী নির্ধারিত হবে। এই মূলনীতিটি সবাইকে অনুধাবন করতে হবে।[15]
11- সহীহ বুখারী, আবু দাউদ, তিরমিযি ও ইবন মাজায় রয়েছে:
ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন,
«لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ»
“যেসব পুরুষ নারীর সাথে এবং যেসব নারী পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ বেশভূষা গ্রহণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওপর আল্লাহর অভিসম্পাত হওয়ার বদ দো‘আ করেছেন”।[16]
এখানে উল্লেখ্য যে, পুরুষ যদি পোষাকে, বেশ-ভূষায়, সাজ-সজ্জায়, কথা-বার্তায়, চাল-চলনে, কাজ-কর্মে নারীর মতো আচরণ করে, তাহলে পুরুষও অভিশাপগ্রস্থ হবে, আর নারী যদি হুবহু এমনটি করে তাহলে সে নারীও অভিশপ্ত হবে যেমনটি বর্ণিত হাদীসে এসেছে। তদ্রুপ নারী কর্তৃক পুরুষের কন্ঠস্বর অনুকরণও এর আওতাভুক্ত। এ ছাড়াও নারী যখন পুরুষের মত আঁটসাঁট, পাতলা ও শরীরের আবরণযোগ্য অংশ অনাবৃত থাকে এমন পোশাক পরিধান করে, তখন সে পুরুষের সাথে সাদৃশ্য অবলম্বন করে এবং অভিসম্পাতের যোগ্য হয়। তার এ আচরণ যদি তার স্বামী মেনে নেয় এবং তাকে এ থেকে বিরত না রাখে, তাহলে সেও অভিসম্পাতের যোগ্য হবে। কেননা স্ত্রীকে আল্লাহর আদেশের অনুগত রাখতে এবং তার নাফরমানী থেকে বিরত রাখতে সে আদিষ্ট। মহান আল্লাহ বলেছেন,
﴿ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ قُوٓاْ أَنفُسَكُمۡ وَأَهۡلِيكُمۡ نَارٗا وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلۡحِجَارَةُ﴾ [التحريم: ٦]
“হে ঈমানদারগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে রক্ষা কর”। [সূরা আত-তাহরীম, আয়াত: ৬] (পরিবারের সবাইকে আল্লাহর আনুগত্য করতে আদেশ দান করুন এবং আল্লাহর নাফরমানী থেকে বিরত রাখুন)।
১২- দাড়ি রাখা আর মোচ কাটা শুধু অমুসলিমদের বিরোধিতাই নয় বরং এটা ফিতরাত বা স্বভাবজাত কাজও, এ ব্যাপারে উম্মুল মুমিনীন ‘আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«عَشْرٌ مِنَ الْفِطْرَةِ: قَصُّ الشَّارِبِ، وَإِعْفَاءُ اللِّحْيَةِ، وَالسِّوَاكُ، وَاسْتِنْشَاقُ الْمَاءِ، وَقَصُّ الْأَظْفَارِ، وَغَسْلُ الْبَرَاجِمِ، وَنَتْفُ الْإِبِطِ، وَحَلْقُ الْعَانَةِ، وَانْتِقَاصُ الْمَاءِ " قَالَ زَكَرِيَّا: قَالَ مُصْعَبٌ: وَنَسِيتُ الْعَاشِرَةَ إِلَّا أَنْ تَكُونَ الْمَضْمَضَةَ زَادَ قُتَيْبَةُ، قَالَ وَكِيعٌ: " انْتِقَاصُ الْمَاءِ: يَعْنِي الِاسْتِنْجَاءَ ».
“দশটি বিষয় ‘ফিতরাতে’র অন্তর্ভুক্ত: মোচ কাটা, দাড়ি লম্বা রাখা, মিসওয়াক করা, নাকে পানি দেওয়া, নখ কাটা, চামড়ার ভাঁজের জায়গাগুলো ধৌত করা, বগলের নীচের চুল তুলে ফেলা, নাভীর নীচের চুল মুণ্ডানো, (হাম্মাম বা বাথরুমের প্রয়োজন পূরণের পর) পানি দ্বারা পরিচ্ছন্নতা অর্জন করা। বর্ণনাকারী বলেন, দশম বিষয়টি আমি ভুলে গেছি, যদি না তা হয় ‘কুলি করা”।[17]
(আরবীতে ‘ফিতরাত’ শব্দের অর্থ স্বভাব। আল্লাহ রাব্বুল আলামীন যে উত্তম মানবীয় স্বভাব সৃষ্টি করেছেন তার সর্বোত্তম নিদর্শন নবী ও রাসূলগণ। এ কারণে ‘ফিতরাত’ শব্দটির অর্থ করা হয়েছে আদর্শ ও অনুকরণীয় স্বভাব তথা নবী ও রাসূলগণের স্বভাব)। তাই উপরোক্ত ‘আমলসমূহকে বলা হয়েছে,
الفطرة التي خلق الله الناس عليها،
এ হাদীস থেকে বোঝা যাচ্ছে, মোচ কাটা ও দাড়ি রাখাই হচ্ছে পুরুষের স্বাভাবিক অবস্থা এবং সকল নবী-রাসূলের সুন্নাহ ও আদর্শ, যাঁদের অনুসরণের আদেশ কুরআন মজীদে করা হয়েছে।
১৩- তাবারানী প্রণীত আল-মু‘জামুল কাবীরে রয়েছে, ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«مَنْ مَثَّلَ بِالشَّعْرِ، فَلَيْسَ لَهُ عِنْدَ اللهِ خَلَاقٌ».
“যে ব্যক্তি চুল-দাড়ি উঠিয়ে বা কেটে অথবা কালো করে নিজেকে বিকৃত করল, আল্লাহর নিকট তার কোনও অংশ নেই।” (আল্লাহর নিকট সে কিছুই পাবে না)।[18]
১৪- মুসনাদুল বায্যারে রয়েছে, ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«لاَ تَشَبَّهُوا بِالأَعَاجِمِ غَيِّرُوا اللِّحَى».
“তোমরা অনারব তথা কাফেরদের সাথে মিল করো না (মোচ লম্বা করোনা), দাড়ি ঠিক করে রেখে দাও”।[19]
নিচের হাদীসটিও উপরোক্ত অর্থই বুঝায়:
ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত,
«وَقَدْ رُوِيَ عَنْ اِبْن عُمَر عَنْ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ التَّشَبُّه بِالأَعَاجِمِ , وَقَالَ : مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ " وَذَكَرَهُ الْقَاضِي أَبُو يَعْلَى . وَبِهَذَا اِحْتَجَّ غَيْر وَاحِد مِنْ الْعُلَمَاء عَلَى كَرَاهَة أَشْيَاء مِنْ زِيّ غَيْر الْمُسْلِمِينَ» .
“নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে অনারবদের সাথে সাদৃশ্য বিধান থেকে নিষেধ করার বিষয়টি সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্য বিধান করে সে তাদের মধ্যে গণ্য হবে।” যা কাযী আবু ইয়া‘লা উল্লেখ করেছেন। আর ওপর ভিত্তি করে আলেমগণ অমুসলিমদের বেশ কিছু বেশ-ভূষা ও পোশাক-আসাক গ্রহণ অপছন্দ করেছেন”।[20]
উপরোক্ত হাদীসসমূহ ও রেওয়ায়াতগুলো থেকে বোঝা যায় যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোচ খু্ব ছোট ছোট করে কাটতে এবং দাড়ি লম্বা ও ঘন করে রাখার আদেশ করেছেন। [মাজুম‘ ফতোয়া ইবন বায রহ. ১০ম খণ্ড দ্র:]। প্রকাশকাল: ২৪ সফর, ১৪২৯ হি:।
উমার রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে কোর্টে সাক্ষ্য দিতে দেন নি, যে নিজ দাড়ি উপড়ে ফেলতো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণ করার ব্যাপারে আল-কুরআনের নির্দেশ:
১- আল-কুরআন ও সুন্নাহর এবং আলেমদের অভিমতের সার- সংক্ষেপ হলো: দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি শেভ করা বা কাটা হারাম ও নাজায়েয। কেননা, রাসূলের নির্দেশ দ্বারা এখানে ওয়াজিব বুঝায়। আল্লাহ তা‘আলা বলেন,
﴿وَمَآ ءَاتَىٰكُمُ ٱلرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَىٰكُمۡ عَنۡهُ فَٱنتَهُواْۚ وَٱتَّقُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ﴾ [الحشر: ٧]
“রাসুল তোমাদেরকে যা দেয়, তা তোমরা গ্রহণ কর এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাক এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর; নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর।” [সূরা আল-হাশর, আয়াত: ৭]
২- দাড়ি শেভ করা আল্লাহ তা‘আলার অবাধ্যতা: আল্লাহ রাব্বুল ‘আলামিন আল-কুরআনে বলেন,
﴿وَمَا كَانَ لِمُؤۡمِنٖ وَلَا مُؤۡمِنَةٍ إِذَا قَضَى ٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَمۡرًا أَن يَكُونَ لَهُمُ ٱلۡخِيَرَةُ مِنۡ أَمۡرِهِمۡۗ وَمَن يَعۡصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدۡ ضَلَّ ضَلَٰلٗا مُّبِينٗا ٣٦ ﴾ [الاحزاب: ٣٦]
“আল্লাহ ও তাঁর রাসূল কোন বিষয়ের ফায়সালা দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সে ব্যাপারে তাদের নিজেদের কোনো রকম (ভিন্ন সিদ্ধান্তের) ইখতিয়ার থাকবে না। আর যে আল্লাহ ও তাঁর রাসূলের নাফরমানী করল, সে নিঃসন্দেহে সুস্পষ্টভাবে গোমরাহ (পথভ্রষ্ট) হলো।” [সূরা আল-আহযাব, আয়াত: ৩৬]
৩- আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ তা‘আলা বলেন,
﴿إِلَّا بَلَٰغٗا مِّنَ ٱللَّهِ وَرِسَٰلَٰتِهِۦۚ وَمَن يَعۡصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَإِنَّ لَهُۥ نَارَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًا ٢٣ ﴾ [الجن: ٢٣]
“শুধু আল্লাহর পক্ষ থেকে পৌঁছানো এবং তাঁর রিসালাতের বাণী প্রচারই আমার দায়িত্ব। আর যে- কেউ আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরদিন